শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
বিনোদন ডেস্ক

ব্যক্তি জীবন আর লুকিয়ে নয়, সবাইকে জানাবো: অপু বিশ্বাস

  |   মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এবার ব্যক্তি জীবন প্রকাশে আনতে চান অভিনেত্রী অপু বিশ্বাস। সোমবার কলকাতায় ইন্দো বাংলা প্রেসক্লাবের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে তিনি বলেন, ব্যক্তি জীবনটা আর লুকিয়ে নয়, সবাইকে জানিয়েই করবো।

সম্প্রতি কলকাতায় পূজা উদযাপন করতে গিয়ে সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে নায়িকাকে। তারপর থেকে গুঞ্জন রটেছে, ফের বিয়ে করেছেন একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা। সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘অপু বিশ্বাসের নামের সঙ্গে যেহেতু অভিনেত্রী শব্দটা রয়েছে, তাই সেখানে স্বাধীনতা আছে। তাছাড়া ব্যক্তি জীবনটা এবার আর লুকিয়ে নয়, সবাইকেই জানিয়েই করবো।’

এর আগে এই ইস্যুতে অপু বিশ্বাস এক ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’

সাকিব, বুবলি আর অপুকে নিয়ে কোন সিনেমা হলে তাতে অভিনয় করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিচালক বা প্রযোজকরা কি আদৌ তা চায়? তারা যদি মনে করেন যে চলচ্চিত্রের স্বার্থে এটা দরকার, তাদেরকে একসাথে নিয়ে অভিনয় ছবি করালে ভালো হবে সেক্ষেত্রে তারাই ডিসিশন মেকার।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office