শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ব্যাকপেইন হতে পারে যে ভিটামিনের অভাবে

লাইফস্টাইল ডেক্স   |   বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যাকপেইন হতে পারে যে ভিটামিনের অভাবে

সংগৃহীত ছবি

শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিন গ্রহণ নিশ্চিত করতে হবে। শারীরিক বিভিন্ন সমস্যার কারণ হতে পারে একাধিক ভিটামিন ও খনিজের ঘাটতি। বর্তমানে বেশিরভাগ মানুষই অস্বাস্থ্যকর খাবারে অভ্যস্ত হয়ে পড়েছেন। ফলে শরীরে নির্দিষ্ট ভিটামিন ও খনিজের ঘাটতি দেখা দিচ্ছে।

জানলে অবাক হবেন, ব্যাকপেইনের সমস্যাও কিন্তু হতে পারে ভিটামিনের ঘাটতির কারণ। যারা দীর্ঘক্ষণ এক স্থানে বসে কাজ করেন, তাদের মধ্যে ব্যাকপেইনের সমস্যা বেশি দেখা দেয়।

ভিটামিন ডি এর কারণে শুধু ব্যাকপেইন নয় একাধিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন ধরনের ভিটামিনের মধ্যে কিন্তু খুবই প্রয়োজনীয় ভিটামিন ডি। হাড় মজবুত করা তো বটেই, তাছাড়া শরীরের সামগ্রিক সুস্থতার জন্যও ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয়।

এই ভিটামিনের ঘাটতি শরীরে নানা ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক, শরীরে ভিটামিন ডি’র অভাবে কী কী শারীরিক সমস্যা দেখা দিতে পারে-

ক্ষত না সারা

ভিটামিন ডি শরীরের যে কোনো ক্ষত দ্রুত সারাতে সাহায্য করে। তবে শরীরে এই ভিটামিনের অভাব দেখা দিলে ক্ষত নিরাময়ে অনেক সময় লাগে। যদি দীর্ঘদিন ধরে কোনো ক্ষতস্থান না শুকায়, তাহলে ধরে নিতে হবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে।

বিষণ্ণতা

গবেষণা বলছে, ভিটামিন ডি শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে। ফলে শরীরে ভিটামিন ডি কম থাকলে বিষণ্ণতা বা ডিপ্রেশন বাড়তে পারে। যদিও এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

ক্লান্তি

শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে এনার্জিও থাকে না। সব সময় ক্লান্তি বোধ হয়। কম পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়।

শুধু বয়স্করাই নন, কমবয়সীরাও এখন ব্যাকপেইনের সমস্যায় ভোগেন। অনেকের ধারণা, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ করার কারণে পিঠে বা কোমরে ব্যথা হচ্ছে। তবে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলেও হতে পারে পিঠে ব্যথা।

এই ভিটামিনের ঘাটতিতে হাড় ক্ষয়ে যায়। হাড় মজবুত রাখতে শরীরে পর্যাপ্ত ক্যালশিয়ামের প্রয়োজন হয়। যার জোগান দেয় ভিটামিন ডি।

যদি এই ভিটামিনের ঘাটতি থাকে তাহলে ক্যালশিয়ামের অভাবে হাড়ের মারাত্মক ক্ষতি হয়। হাড় ক্ষয়ে যেতে থাকে। আর এ কারণে ব্যাকপেইন ও হাড়ে ব্যথা দেখা দেয়।

চুল পড়া
ভিটামিন ডি এর অভাবে চুল পড়ার সমস্যাও বাড়ে। চুল ভালো রাখতে ভিটামিন ডি খুবই কার্যকরী ভূমিকা রাখে। শরীরে ভিটামিন ডি কমে যাওয়ার লক্ষণ হিসেবে অধিক চুল পড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office