শিরোনাম
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ২,১০০ কোটি টাকার আমানত প্রবৃদ্ধি

বিজ্ঞপ্তি   |   রবিবার, ১২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ২০২৬ সালের প্রথম প্রান্তিকে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (কাসা)-এ ২,১০০ কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি ব্যাংকের ইতিহাসে এই খাতে অন্যতম শক্তিশালী পারফরম্যান্স।

শনিবার (১১ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এই সাফল্য গ্রাহকদের ধারাবাহিক আস্থা, দৃঢ় সম্পর্ক এবং একটি স্থিতিশীল ও বৈচিত্র্যময় তহবিল ভিত গড়ে তোলার প্রতি ব্যাংকের অব্যাহত গুরুত্বের প্রতিফলন।

আমানতে এই সাফল্য অর্জনে দেশব্যাপী ৩১০টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের বিশাল নেটওয়ার্ক এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার অবদান রয়েছে। এর মাধ্যমে বৃহৎ পরিমাণে স্বল্প খরচের স্থিতিশীল আমানত সংগ্রহে ব্যাংকের সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে। এই শক্তিশালী আমানত প্রবাহ ব্যাংক-কে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অর্থায়ন সম্প্রসারণে সহায়তা করছে, যা শিল্পায়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

এই সাফল্য উদযাপন উপলক্ষে ৯ এপ্রিল ২০২৬ ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান, উপব্যবস্থাপনা পরিচালক ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক প্রধান শেখ মোহাম্মদ আশফাক এবং উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং প্রধান মো. মাহীয়ুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুনসহ রিজিওনাল হেড, ক্লাস্টার হেড এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ।

আমানতে এই সাফল্য সম্পর্কে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, “শক্তিশালী কাসা প্রবৃদ্ধি একটি স্থিতিশীল ব্যালান্স শীটের ভিত্তি। এই অর্জন আমাদের গ্রাহকদের অবিচল আস্থা এবং আমাদের টিমের শৃঙ্খলাবদ্ধ প্রচেষ্টারই প্রতিফলন। আমরা আমাদের তহবিল ভিত্তি আরও শক্তিশালী করতে থাকায় ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা, উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবো।”

তিনি আরও বলেন, ব্রাঞ্চ নেটওয়ার্ক টিমের পেশাদারিত্ব, গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং সেবার উৎকর্ষ নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চালিকাশক্তি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office