শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্র্যাক ব্যাংক-কে দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে এসঅ্যান্ডপি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস ব্র্যাক ব্যাংককে আবারও দেশসেরা ক্রেডিট রেটিং দিয়েছে। সংস্থাটি ব্র্যাক ব্যাংককে ‘স্থিতিশীল’ আউটলুকের সাথে দীর্ঘমেয়াদে ‘বি+’ ক্রেডিট রেটিং দিয়েছে, যা বাংলাদেশের সার্বভৌম রেটিংয়ের সমান। নয় বছর ধরে এই ধারাবাহিক স্বীকৃতি ব্যাংকটির টেকসইতার প্রতিফলন।

ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ব্র্যাক ব্যাংকের প্রতি আস্থা বজায় রেখেছে এসঅ্যান্ডপি। ২৬ নভেম্বর ২০২৫ প্রকাশিত এক রিপোর্টে সংস্থাটি বলেছে, চ্যালেঞ্জিং অপারেটিং পরিবেশের মধ্যেও ব্র্যাক ব্যাংক নিজেদের আর্থিক সক্ষমতা বজায় রাখবে। ব্যাংকের লক্ষণীয় মুনাফা, আয় ধরে রাখার ক্ষমতা এবং পরিমিত ঋণ প্রবৃদ্ধি আগামী দুই বছর রিস্ক অ্যাডজাস্টেড ক্যাপিটাল (আরএসি) রেশিও বজায় রাখতে সহায়তা করবে।

এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস আরও উল্লেখ করেছে, আমাদের দৃষ্টিতে ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল প্রোফাইল ‘স্থিতিশীল’ থাকবে। ব্যাংকটির দক্ষ ও বিচক্ষণ ম্যানেজমেন্ট ব্যাংকের ধারাবাহিক সাফল্য বজায় রাখার পাশাপাশি ব্যাংকিং খাতের অস্থির সময় অতিক্রম করতে সহায়তা করবে। ব্যাংকের নন-পারফর্মিং লোনের অনুপাত আগামী ১২ থেকে ১৮ মাসে ৩.১% থেকে ৩.৫%-এর মধ্যে থাকবে বলে আমরা আশা করছি। এই হার বাংলাদেশের ব্যাংকিং খাতে বিদ্যমান গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। ব্যালেন্সড লোন পোর্টফোলিও এবং প্রো-অ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি ঠিক রাখবে।

ব্র্যাক ব্যাংকের ‘স্থিতিশীল’ আউটলুক সম্পর্কে এসঅ্যান্ডপি মন্তব্য করেছে, বাংলাদেশের চ্যালেঞ্জিং অপারেটিং পরিস্থিতি স্থিতিশীলভাবে মোকাবিলা করতে পারবে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটির বর্তমান এই শক্তিশালী আর্থিক অবস্থান আগামী ১২ থেকে ১৮ মাসও বজায় থাকবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস থেকে প্রাপ্ত এই রেটিং সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই স্বীকৃতি আমাদের টেকসই মূলধন কাঠামো, সম্পদের গুণগত মান, সুশাসন ও শক্তিশালী তারল্য অবস্থানের প্রতিফলন। স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি শুধু ব্র্যাক ব্যাংকের জন্যই বড়ো অর্জন নয়, বরং বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্যও এক শক্তিশালী বার্তা।

উল্লেখ্য, এসঅ্যান্ডপি ছাড়াও সিআরএবি থেকে ‘এএএ’ এবং মুডি’স থেকে ‘বি২’ রেটিং নিয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ব্যাংক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office