শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ভারতের জিফাইভ বাংলাদেশে আর ব্যবসা করবে না

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে। বাংলাদেশি তারকাদের নিয়ে জমকালো সেই আয়োজনে প্রতিশ্রুতি দেওয়া হয়, বিশ্বজুড়ে দর্শকের কাছে বাংলাদেশি কনটেন্ট হাতের মুঠোয় পৌঁছে দেবে তারা। কিন্তু বাংলাদেশে ব্যবসা শুরুর সাড়ে তিন বছরের মাথায় জানাল দুঃসংবাদ। দেশ থেকৈ ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

এক মেইল বার্তার মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনও কনটেন্ট।

বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ ও দেখভাল করতো ‘গুড কোম্পানি’। এটি বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান। এর কর্তা ইরেশ যাকের জানিয়েছেন, ‘এটা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমরা তো কেবল কনটেন্ট প্রোডাকশনের কাজগুলো করতাম। হয়ত কোনও কারণে তাদের মনে হয়েছে বাংলাদেশে মার্কেটে তারা কাজ করবে না। এজন্যই বন্ধ করে দিচ্ছে।’

জিফাইভের বার্তায় বলা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ জুলাই রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিলো জিফাইভ। এরপর ‘মাইনকার চিপায়’, ‘কনট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’, ‘ঠাণ্ডা’, ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ইত্যাদি কনটেন্ট উপহার দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office