শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভারতের বিপক্ষে সিরিজে চোখ বাংলাদেশ নারী দলের

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের বিপক্ষে সিরিজে চোখ বাংলাদেশ নারী দলের

সংগৃহীত ছবি

ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর মাত্র একটি জয় পেলেই ভারতের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের নজির গড়বে টাইগ্রেসরা।

সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ভারতকে বৃষ্টি আইনে ৪০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এই ফরম্যাটে ভারতের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেয় নিগার সুলতানার জ্যোতির দল।

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ওয়ানডেতে প্রথমবার ভারতকে হারানোর স্বাদ পেয়েছি আমরা। এর আগে তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতেছি আমরা। মিরপুরেই জয় এসেছে। আমি মনে করি, এই জয় ইতিহাসের অংশ। আমরা নিজেদের আরও ভালোভাবে গড়ে তুলে নতুন ইতিহাস সৃস্টি করতে চাই।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন পর ওয়ানডেতে জয় পাওয়া সত্যিই আনন্দদায়ক। আমি মনে করি এটি দলের জন্য এবং আমাদের দেশের জন্য একটি যুগান্তকারী অর্জন। নিশ্চিতভাবে এই জয় ভবিষ্যতে আরও ভালো খেলতে আমাদের উৎসাহিত করবে।’

বৃষ্টির কারনে প্রথম ওয়ানডেটি ৪৪ ওভারে অনুষ্ঠিত হয়। ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। অল্প পুঁিজর পরও বোলিং বৈচিত্র্যের কারনে প্রতিপক্ষকে আটকানো সম্ভব হয়েছে। ৩৫ দশমিক ৫ ওভারে ভারতকে ১১৩ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা।

দলের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন পেসার মারুফা আক্তার। ২৯ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। মারুফার বোলিং নৈপুন্যের সামনে মুখ থুবড়ে পড়ে ভারতের বিশ্বমানের ব্যাটিং লাইন।

জ্যোতি বলেন, ‘ দলীয় সংগ্রহ স্বল্প থাকায় আমরা শুরুতেই উইকেট পেতে মরিয়া ছিলাম। শুরুতে উইকেট শিকার সবসময় বাড়তি আত্মবিশ^াস দেয়। আমরা জানতাম, তারা ব্যাটিংয়ে বেশি নির্ভরশীল। কোচ আমাদের বলেছিলেন, পাওয়ারপ্লেতে আমাদের উইকেট পেতে হবে। আমরা তাদের চাপে রাখতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘ভারতের প্রধান ব্যাটার স্মৃতি মান্ধানা এবং হরমনপ্রীত কৌর। তাদের আউট করার পর বাকি ব্যাটাররা ভালো করতে পারেনি।’

মারুফার বোলিংয়ের প্রশংসা করেছেন জ্যোতি। ভারতীয় ব্যাটিং লাইন আপে আবারো মারুফা ধ্বস নামাবেন আশা করছেন জ্যোতি।

জ্যোতি বলেন, ‘মাঝে মাঝে অসাধারণ পারফরমেন্সে করেছেন মারুফা। নতুন এবং পুরানো বলে ভাল বোলিং করেছেন। নিজের বোলিং নিয়ে খুব বেশি ভাবেন না তিনি এবং অতিরিক্ত কিছু করেননি। দলের প্রয়োজনে বোলিং করতে চান ও নিজের শক্তিকে কাজে লাগান তিনি। এটা আমাদের সাহায্য করে। নতুন বলে তার স্বাভাবিক ইনসুইংয়ের বিপক্ষে প্রতিপক্ষে ব্যাটারদের সংগ্রাম করতে হয়েছে।’

বাংলাদেশের ব্যাটিংয়ে আরও উন্নতি চান দলের কোচ হাসান তিলকরতেœ। তিনি বলেন, প্রতি ম্যাচে বিশেষ করে ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে একই ধরণের ভুল করা যাবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office