শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভারতের রপ্তানি কমলো টানা ছয় মাস

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের রপ্তানি কমলো টানা ছয় মাস

সংগৃহীত ছবি

বেশ কিছুদিন ধরেই ভারতে পণ্য রপ্তানির গতি নিম্নমুখী। জুলাইয়েও রপ্তানি নিম্নমুখীই ছিল দেশটির। এ নিয়ে টানা ছয় মাস রপ্তানি কমলো ভারতের।

সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে রপ্তানি দাঁড়িয়েছে ৩২২৫ কোটি ডলার; যা এক বছর আগের তুলনায় ১৫.৮৮% কম। আমদানিও ১৭% কমে ৫২৯২ কোটিতে নেমেছে। তবে এর ফলে বাণিজ্য ঘাটতি ৪৭৬ কোটি ডলার কমে হয়েছে ২০৬৭ কোটি।

চলতি অর্থবর্ষের প্রথম চার মাসেও (এপ্রিল-জুলাই) ভারতের রপ্তানি কমেছে ১৪.৩২%। মূলত পেট্রোপণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য এবং গয়নার রপ্তানি কমার প্রভাব পড়েছে সামগ্রিক রপ্তানিতে। আমদানি কমেছে সোনা ও অশোধিত তেলের।

মাস দুয়েকের মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতের রপ্তানিকারীদের সংগঠন ফিয়োর ডিজি-সিইও অজয় সহায় ও ইইপিসি ইন্ডিয়ার চেয়ারম্যান অরুণ কুমার গারোদিয়ার অবশ্য মত, বিশ্বে চাহিদা কমাই ভারতের রপ্তানি কমার কারণ। বিশ্বে চাহিদা কমার মূল কারণ মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন দেশের শীর্ষ ব্যাংকের সুদ বৃদ্ধি। তবে সম্প্রতি বিদেশে মূল্যবৃদ্ধি কমার লক্ষণ দেখা যাচ্ছে। ফলে মাস দুয়েকের মধ্যে রপ্তানি বাড়তে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office