শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে কয়েক রাজ্যে সংঘর্ষ, প্রাণহানি, কারফিউ জারি

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১১ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভারতে রামনবমী উদ্‌যাপন উপলক্ষে মিছিল বের করা হয়। গতকাল ভারতে পাটনায় ছবি: এএনআই

রামনবমী উদ্‌যাপনের শেষ দিনে ভারতের একাধিক রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অর্ধশত।

গতকাল রোববার ছিল রামনবমী উৎসবের শেষ দিন। গতকাল ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

গতকাল এসব সংঘর্ষ হয়েছে গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ ও দিল্লিতে। এর মধ্যে দিল্লিতে সংঘর্ষ ঘটে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। সেখানে বিজেপির ছাত্র শাখার সঙ্গে বামপন্থী ছাত্রসংগঠনের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। বাকি চার রাজ্যের সংঘর্ষ হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে।

গুজরাটে সংঘর্ষ বাধে প্রধানত আনন্দ ও সবরকাঁথা জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। স্থানীয় পুলিশ বলছে, সংঘর্ষের শুরু দুই পক্ষ ইট-ছোড়াছুড়ি করে। একপর্যায়ে তারা বেশ কিছু স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যায় আনন্দ শহরের সংঘর্ষের এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

মধ্যপ্রদেশে ধর্মীয় গানবাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর খরগন শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। পরে তিন এলাকায় কারফিউ জারি করা হয়।

গুজরাট ও মধ্যপ্রদেশে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। সংঘর্ষে জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে পশ্চিমবঙ্গে সংঘর্ষ বাধে হাওড়া জেলার শিবপুরে। সেখানেও রামনবমীর ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভিযোগ, মিছিলে বহু লোকের হাতে অস্ত্র ছিল। অবস্থা নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। পশ্চিমবঙ্গে বহু জেলায় রামনবমীর সশস্ত্র মিছিল দেখা গেছে। পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খন্ড জেলার লোহারগড়ে রোববার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিজেপি-সমর্থিত ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকেরা বিশ্ববিদ্যালয় চত্বরে রামনবমী উপলক্ষে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। এই ধর্মীয় অনুষ্ঠানের জন্য ছাত্রাবাসে নিরামিষ খাবার পরিবেশনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

বিজেপির ছাত্রসংগঠন বলছে, বামপন্থী ছাত্রসংগঠন যজ্ঞের বিরোধিতা করে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office