অনলাইন ডেস্ক | সোমবার, ২৬ এপ্রিল ২০২১ | প্রিন্ট | ১৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
ফাইল ছবি
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে প্রায় তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জন এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন। এর আগের দিন ২৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৪৯ হাজার ৩১৩ জন এবং মারা গেছে দুই হাজার ৭৬১ জন।
দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৪২ লাখ ৯৬ হাজার ৬৪০ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ২৮ লাখ ১৪ হাজার ৫৪৪ জন।
ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৮৯ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৮৬ হাজার ১৫২ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।
ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৮৭ জন এবং মারা গেছে তিন লাখ ৯০ হাজার ৯২৫ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার