শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভিয়েনায় লকডাউনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল-সংঘর্ষ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভিয়েনায় লকডাউনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল-সংঘর্ষ

অস্ট্রিয়া সরকার করোনার মহামারি মোকাবেলার জন্য দেশটিতে যে লকডাউন দিয়েছে তার বিরুদ্ধে শনিবার রাজধানী ভিয়েনায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। প্রকৃতপক্ষে দেশটিতে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। অস্ট্রিয়ার পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভিয়েনার সিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে অন্তত দুই হাজার মানুষ যোগ দিয়েছে।তবে আয়োজকরা বলছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি এবং জোর করে সরকারের পক্ষ থেকে অনেককে এই সমাবেশে যোগ দিতে দেয়া হয়নি। -মেট্রোপল
পুলিশের পক্ষ থেকে এ ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হলেও তা উপেক্ষা করেই অস্ট্রিয়াতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ থেকে আগে ধর পাকড় হলেও গতকালের সমাবেশে ধরপাকড়ের মাত্রা ছিল তুলনামূলক কম। গতকালের বিক্ষোভে অংশ নিয়ে অনেকেই বলেছেন সম্প্রতি সরকার বয়স্ক ছেলে-মেয়েদের স্কুলে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা এবং মাস্ক পডরার যে আইন করেছে তারা তার বিরুদ্ধে। সিটি সেন্টারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া লোকিজনের মুখে মাস্ক ছিল না। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নব্য-নাজি গোষ্ঠীর উচ্চ পর্যায়ের লোকজন এতে অংশ নিয়েছেন। সমাবেশে বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং বেশ কয়েকজনকে পুলিশ আটক করে।এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে।

অস্ট্রিয়া সরকার করোনা মোকাবেলার জন্য যে লাগাতার লকডাউন দিয়ে আসছে তার বিরুদ্ধে দেশটির শিল্পপতিরাও সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে দেশের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ ঝুঁকির মুখে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office