শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

‘ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি কৃত্রিম সংকট সৃষ্টি করে’

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৭ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের ‘অস্বাভাবিক মূল্য বৃদ্ধি’ করা হয়েছে দাবি করে এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।

শনিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পলিটব্যুরো এ ক্ষোভ জানায়।

বিবৃতিতে বলা হয়, ঈদের আগে বাজার থেকে ভোজ্য তেল উধাও করে এখন ইচ্ছাকৃতভাবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করা হলো। যা তুঘলকি কারবার। এটি সরকার ও কথিত তেল বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সঙ্গে গোপন সমন্বয়ের নগ্ন বহিঃপ্রকাশ। এতে আরও বলা হয়, এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত। তার ওপর ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’-এর শামিল।

পলিটব্যুরোর বিবৃতি বলা হয়, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ইঙ্গিত করে মন্ত্রীরা বিশ্বব্যাপী বাজারমূল্য বৃদ্ধির গল্প শোনাচ্ছেন। এটি জনগণের সঙ্গে প্রতারণা করা ছাড়া কিছু নয়। এটি স্পষ্ট যে, বাজার সিন্ডিকেটের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office