শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভোট দেয়া নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোট দেয়া নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর : ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

আজ সোমবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীর কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করার উদ্দেশ্য হলো কাউন্সিলররা নির্বাচিত জনপ্রতিনিধি।

তারা জনগণের সেবায় নিয়োজিত থাকেন। আইন-শৃঙ্খলা বাহিনী তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশ মানুষের আইনগত সেবা দিয়ে থাকে।

কাউন্সিলরদের নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কী ধরনের সমস্যা রয়েছে সে সকল সমস্যার কথা শুনেছি এবং তা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেছি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের কিছু রাজনৈতিক দলের নাশকতা ও অগ্নি-সন্ত্রাস পুলিশের সাথে তারাও জনগণকে সাথে নিয়ে কীভাবে প্রতিরোধ করতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে।

ডিএমপি কমিশনার আরো বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন যে দায়িত্ব দিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তা যথাযথভাবে পালন করছে। মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে আসতে ও ভোট দিতে পারে তা নিশ্চিত করতে আমরা সকলে বদ্ধপরিকর।

তিনি বলেন, ভোট দেয়া গণতান্ত্রিক অধিকার, কিন্তু ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়। তাই যারা ভোট ঠেকাতে আসবে তাদের সেই অপতৎপরতা প্রতিহত করাও প্রতিটি নাগরিক, জনপ্রতিনিধি ও পুলিশ বাহিনীর সাংবিধানিক দায়িত্ব।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office