শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মধ্যপ্রদেশের জবলপুরে হাসপাতালে আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ০১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ২১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবন থেকে ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে।

পুলিশ জানায়, জবলপুরের দামোহ নাকা এলাকার কাছে দুপুরের পর নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ রোগী ও হাসপাতালের তিন কর্মী নিহত হন। এ ছাড়া ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জবলপুরের চিফ সুপারিনটেনডেন্ট অব পুলিশ অখিলেশ গাওর বলেন, ‘এটি ছিল ভয়াবহ অগ্নিকাণ্ড। আমাদের চারটি টিম হাসপাতালে আটকে পড়া সবাইকে উদ্ধার করেছে।’

পুলিশ জানায়, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office