শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মরক্কোতে মানুষের এক লাখ বছরের পুরনো পায়ের ছাপ পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মরক্কোতে মানুষের এক লাখ বছরের পুরনো পায়ের ছাপ পাওয়া গেছে

সংগৃহীত ছবি

মরক্কোর প্রত্নতাত্ত্বিকরা প্রায় ১,০০,০০০ বছর আগের মানুষের ৮০ টিরও বেশি পায়ের ছাপ উদ্ধার করেছেন এবং এটি উত্তর আফ্রিকার প্রাচীনতম মানুষের পায়ের ছাপ বলে ধারণা করা হচ্ছে।

সম্ভবত শিশু সহ পাঁচজন হোমো সেপিয়েন্স এই পায়ের ছাপ রেখে গেছেন।

মরক্কো, স্পেন, ফ্রান্স এবং জার্মানির প্রতœতাত্ত্বিকদের একটি দল টাঙ্গিয়ার থেকে ৯০ কিলোমিটার (৫৫ মাইল) দক্ষিণে অবস্থিত শহর লারাচে উপকূলে এই পায়ের ছাপ আবিষ্কৃত হয়েছে।

লিক্সাস লারাচে প্রত্নতাত্ত্বিক সাইটের কিউরেটর আনাস সেদরাতি এএফপিকে জানিয়েছেন, ‘এই দলটি (হোমো স্যাপিয়েন্স) সম্ভবত খাদ্য এবং শেলফিশের (কাঁকড়া বা চিংড়ি) সন্ধানে সৈকত পেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিল।’

তিনি বলেন, ‘তারা সম্ভবত জেলে বা সংগ্রহকারী ছিল।’

প্রতœতাত্ত্বিকদের গবেষণা প্রতিবেদনটি জানুয়ারিতে বৈজ্ঞানিক জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, পায়ের ছাপগুলো বিশ্বের সেরা সংরক্ষিত মানুষের চিহ্নগুলোর মধ্যে একটি এবং উত্তর আফ্রিকা এবং দক্ষিণ ভূমধ্যসাগরের প্রাচীনতম।

ফরাসি গবেষকদল বলেছেন, ‘একটি বৈজ্ঞানিক গবেষণা প্রকল্পের অংশ হিসাবে উপকূলরেখা বরাবর ছড়িয়ে থাকা বোল্ডারগুলোর উৎস এবং গতিশীলতার অংশ হিসাবে ২০২২ সালের জুলাই মাসে একটি ফিল্ড মিশনের সময় এটি আবিস্কৃত হয়।’

২০১৭ সালে, উত্তর-পশ্চিম মরক্কোতে ৩০০,০০০ বছর আগের কিছু হোমো সেপিয়েন্সের সন্ধান পাওয়া গেছে, এটি একটি সাফল্য যা মানব প্রজাতির আনুমানিক উৎপত্তিকে ১০০,০০০ বছর পিছিয়ে দিয়েছে।

লারাচে পায়ের ছাপ এই অঞ্চলে মানব ইতিহাসের গুরুত্ব তুলে ধরেছে, এ কথা উল্লেখ করে আনাস সেদরাতি বলেন, এখানেঅন্যান্য প্রাণীর চিহ্নও আবিষ্কৃত হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই এই অসাধারণ ঐতিহ্যবাহী স্থানটিকে সংরক্ষণ করতে হবে, এমনকি এটি হুমকির মুখে পড়লেও।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office