শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

মসজিদের মাইক ব্যবহার সীমিত করে সৌদিতে আইন

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২৪ মে ২০২১   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: আরব নিউজ

সৌদি আরবের মসজিদে মাইক ব্যবহার সীমিত করে আইন পাশ হয়েছে। নতুন আইনে শুধুমাত্র নামাজের আজান এবং ইকামতের জন্য মাইক ব্যবহার করা যাবে।

প্রচ্ছদ


রাসুলের (সা.) একটি হাদিসের উপর ভিত্তি করে এই আইনটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন সৌদি ইসলামিক বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ।

হাদিসটি হচ্ছে, নবী করীম (সা.)বলেন, মনে রেখো, তোমরা প্রত্যেকে নিঃশব্দে পালনকর্তাকে ডাকবে।আল্লাহকে ডাকতে গিয়ে একজন অপরজনকে কষ্ট দিবেনা এবং কারো তেলাওয়াত বা প্রার্থনার আওয়াজ যেন অন্যজনের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়।

শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমীন ও শেখ সালেহ আল ফাওযানের মতো সিনিয়র ইসলামী স্কলারের ফতোয়ার ভিত্তিতে মাইকের ভলিউম আগের চেয়ে এক তৃতীয়াংশে কমিয়ে দেওয়ার জন্যও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এ বিষয়ে সৌদি আরবের সকল মসজিদে নির্দেশনা পাঠিয়েছেন দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রী আবদুল লতিফ আল শেখ।

নির্দেশনায় মসজিদের মাইকের ব্যবহার কেবল আজান ও ইকামতের কাজের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ আজান ও ইকামতের বাইরে অন্য কোনো কাজে বা প্রয়োজনে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office