শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না ডিজিটাল পণ্যের বাজার হতাশ বিক্রেতারা

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০১ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

করোনাভাইরাস মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে পারছে না ডিজিটাল পণ্যের বাজার। ঈদে পোশাকসহ অন্যান্য পণ্যের বিক্রি বাড়লেও মন্দা যাচ্ছে ডিজিটাল পণ্যের। রাজধানীর কয়েকটি মার্কেট ঘুরে ও বিক্রেতারা সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

বিক্রেতারা বলছেন, সব ধরনের ডিজিটাল পণ্যের বিক্রি কমেছে। বিশেষ করে রোজা আসার পর এটা আরও কমে গেছে। ল্যাপটপ, ডেস্কটপ মনিটর, মোবাইল, ক্যামেরা, ওয়েব ক্যামেরা, ট্রাইপডের বিক্রি কমেছে।

তবে তরুণদের অনেকেই ইয়ারফোন, মোবাইল চার্জার, পাওয়ারব্যাংক, মোবাইলের কাভারের মতো ছোট ছোট ডিজিটাল পণ্য কিনতে দেখা গেছে। বাজারে পণ্যের সরবরাহ কম বলেও দাবি করেছেন বিক্রেতারা।

রোববার (১ মে) রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি ঘুরে দেখা গেছে, ক্রেতা নেই বললেই চলে। বিক্রেতারা অনেকেই অলস সময় পার করছেন। মোবাইলে ফেসবুক চালিয়ে তাদের সময় কাটছে। কেউ কেউ সময় কাটাচ্ছেন টেলিভিশন দেখে।

তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাধারণ সম্পাদক ও সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘রোজা শুরুর পর থেকে বিক্রি ৭০ শতাংশ কমেছে। ঈদে মানুষ পোশাক বেশি কেনাকাটা করেন। আইটি প্রোডাক্ট খুব একটা বিক্রি হয় না। এবার আমাদের হাতে নতুন পণ্যের স্টকও বেশি নাই। চীন থেকে মালপত্র আনা যাচ্ছে না। তবে আমার মনে হয় ঈদের পর এটা ঠিক হয়ে যাবে।’

বিসিএস কম্পিউটার সিটির এক্সেল কম্পিউটার দোকানের বিক্রেতা নওশাদ আলী জাগো নিউজকে বলেন, ‘ভেবেছিলাম করোনার পর বিক্রি বাড়বে। কিন্তু এই ঈদে বিক্রি হয়নি। অন্যান্য ঈদের তুলনায় এবার বিক্রি কম।’

ট্র্যাক সলিউশনের কর্মকর্তা মো. জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘প্রায় ১০ বছর ধরে এখানে আছি। আইটি সেক্টরে ঈদকেন্দ্রিক কেনাকাটা কম হয়। তবে এবার বিক্রি সবচেয়ে কম।’

উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের ফারুক টেলিকম, এসপি টেলিকম ও কেয়া টেলিকমের ব্যবসায়ীরা বলেছেন, সাধারণত ঈদের সময় সাউন্ডবক্স ও টিভি বিক্রি বেড়ে যায়। টিভিকার্ডেরও চাহিদা থাকে। কিন্তু এবার তাও নেই। তবে অনেকেই মোবাইল স্ক্রিন ও কাভার কিনতে আসছেন। কেউ কেউ আবার টিকটক ভিডিও বানানোর বিভিন্ন সামগ্রী কিনছেন।

সুবাস্তুতে কেনাকাটা করতে আসা সিদ্দিক হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমি একজন টিকটকার। লাইট কেনার জন্য এখানে এসেছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office