শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মাদকাসক্ত মেয়ের হাতে মা খুন!

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ঘাতক পাপিয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেয়ের হাতে মা খুন হয়েছেন। আজ রবিবার সকাল ১১টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউপির দশানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রহিমা বেগম (৫৫)। তাকে আহত অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রহিমা বেগমের ছোট মেয়ে পপি আক্তার বলেন, সকালে আমার মা কাপড় সেলাই করেছিলেন। তখন আমার বোন পাপিয়া এসে টাকা চায়, মা টাকা না দিলে আমার বোন কাপড় কাটার কাঁচি আমার মায়ের পেটে ঢুকিয়ে দেয়।

পপি আক্তার আরো বলেন, পাপিয়া দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে। সে প্রায় সময় টাকার জন্য আমাদেরকে বিভিন্নভাবে বিরক্ত করত। এর আগেও একবার মাকে খুন করার চেষ্টা করেছিল পাপিয়া।

আইয়ুবপুর ইউপি সদস্য মো. সবুজ বলেন, তারা (নিহত মা ও মেয়েরা) মিলে একই সঙ্গে মাদক সেবন করত। তাদের জন্য এলাকায় অনেক নারী-পুরুষ মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে পড়ে।

বাঞ্ছারাপুর মডেল থানার ওসি মো. রাজু আহমেদ বলেন, মেয়ে পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office