শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন ড. তাপস চন্দ্র পাল ও সোহেল খুরশীদ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি তাপস চন্দ্র পাল, পিএইচডি ও শাহ্ মোঃ সোহেল খুরশীদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। ইতঃপূর্বে তাঁরা এই ব্যাংকের এসইভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মার্কেন্টাইল ব্যাংকের প্রবৃদ্ধি ও সুশাসনে তাঁদের দীর্ঘদিনের কৌশলগত ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। এছাড়াও এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি ‘বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কৌশলগত ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে প্রশিক্ষক ও প্রধান বক্তা হিসেবে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন এবং ব্যাংক ও অর্থনীতির নানা দিক নিয়ে জাতীয় দৈনিকগুলোতে লেখালেখি করেন। ড. তাপস বিভিন্ন সময় দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

শাহ্ মোঃ সোহেল খুরশীদ একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে সমাদৃত। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। এর আগে ১৯৯১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংকেও চাকুরি করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। পেশাগত উন্নয়নের অংশ হিসেবে শাহ্ মোঃ সোহেল খুরশীদ দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ফ্রান্সে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে তিনি ব্যাংকিং বিষয়ে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office