শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চের বেতন হয়নি ৫১ শতাংশ কারখানায়

অর্থনীতি ডেক্স   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্চের বেতন হয়নি ৫১ শতাংশ কারখানায়

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস আজ, মঙ্গলবার (৯ এপ্রিল)। অথচ সোমবার পর্যন্ত শিল্প এলাকার প্রায় ৫১ শতাংশের বেশি কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। আট শিল্প অধ্যুষিত ও শ্রমঘন এলাকায় মার্চের বেতন হয়েছে কেবল ৪৮ দশমিক ৭৯ শতাংশ কারখানা। শিল্প উদ্যোক্তারা বলছেন, ঈদের আগেই সব পাওনা পরিশোধ হবে।

শিল্প পুলিশের হালনাগাদ তথ্য বলছে, দেশের আট শিল্প অধ্যুষিত- আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট এলাকায় মোট কারখানার সংখ্যা ৯ হাজার ৪৬৯টি। সোমবার বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকার ৫১ দশমিক ২১ শতাংশ কারখানায় মার্চ মাসের বেতন হয়নি। এসময় পর্যন্ত ঈদ বোনাস পেয়েছে ৮১ দশমিক ৩৫ শতাংশ কারখানার শ্রমিক। শ্রমঘন এসব এলাকার কারখানাগুলোর সিংহভাগই পোশাক ও বস্ত্রখাতের। আট শিল্প এলাকায় বিজিএমইএ’র সদস্য কারখানা ১ হাজার ৫৬১টি। এর মধ্যে বেতন হয়েছে ৪১ দশমিক শূন্য ৬ শতাংশ কারখানায়। গতকাল পর্যন্ত অপরিশোধিত ছিল ৫৮ দশমিক ৯৪ শতাংশ কারখানার বেতন। তবে ঈদ বোনাস পেয়েছেন ৮৮ দশমিক ৪০ শতাংশ কারখানার শ্রমিক।

এ নিয়ে বিজিএমইএ’র সভাপতি এস এম মান্নান কচি বলেন, এবার পোশাকখাত একটা চ্যালেঞ্জের মুখোমুখি। কারখানায় বেতন বেড়েছে, গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে, ব্যাংক ঋণের সুদ বেড়েছে। মজুরি বৃদ্ধির সঙ্গে পণ্যের দাম সমন্বয়ের কথা থাকলেও ক্রেতারা এটা করেনি। এরপরও প্রায় সব কারখানা মালিক বোনাস দিয়েছেন। বেশিরভাগ কারখানা বেতন দিয়েছে, এখনো দিচ্ছে।

তিনি বলেন, যেসব কারখানার সমস্যা আমাদের নজরে এসেছে সেগুলোর সমাধান হয়েছে। মিরপুরের একটি কারখানার মেশিন বিক্রি করে সমাধান করা হয়েছে। নতুন করে আশুলিয়া ও মিরপুরের দুই কারখানায় সমস্যা জানা গেছে। এখন পর্যন্ত সদস্যভুক্ত ৮৯ শতাংশ কারখানায় বেতন হয়েছে। আজ ব্যাংক খোলা, আশা রাখি ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধ হয়ে যাবে সব কারখানায়।

পোশাক শিল্পের অপর সংগঠন বিকেএমইএ’র সদস্য কারখানা ৬২৬টির মধ্যে বোনাস দিয়েছে ৭৭ শতাংশ কারখানা। বেতন পরিশোধ করা হয়েছে ৩০ দশমিক ৫১ শতাংশ কারখানায়। প্রায় ৭০ শতাংশ কারখানার শ্রমিক বেতন পাননি।

আট শিল্প এলাকায় বিটিএমএ সদস্য কারখানা ৩৪৭টির মধ্যে ৫১ দশমিক শূন্য ১ শতাংশ কারখানায় বেতন পরিশোধ হয়েছে। গতকাল বিকেল ৫টা পর্যন্ত বোনাস পরিশোধ করা হয়েছে ৯২ দশমিক ৫১ শতাংশ কারখানায়।

বেপজার অধীন মোট কারখানা ৪২৩টি। এর মধ্যে ৮২ দশমিক শূন্য ৩ শতাংশ তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। এখন পর্যন্ত বোনাস হয়েছে ৯৭ দশমিক ৮৭ শতাংশ কারখানায়।

এসব শিল্প এলাকাগুলোয় পাটকল রয়েছে ৯২টি, বেতন হয়েছে ৮০ শতাংশ কারখানায়, বোনাস হয়েছে ৮৯ শতাংশ কারখানার শ্রমিকদের। কোনো সংগঠনের আওতায় নেই এমন কারখানা ৬ হাজার ৪২০টি রয়েছে। এসব কারখানার মধ্যে ৪৯ দশমিক ৬৯ শতাংশ তাদের বেতন পরিশোধ করেছে। বোনাস দিয়েছে ৭৮ দশমিক ২৬ শতাংশ কারখানা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office