শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

মালদ্বীপের কাছে কৌশলগত নতুন ঘাঁটি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মালদ্বীপের কাছে কৌশলগত নতুন ঘাঁটি ভারতের

সংগৃহীত ছবি

ভারতের নৌবাহিনী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কাছে নতুন ঘাঁটি খুলতে যাচ্ছে।

এদিকে মালদ্বীপ ভারতীয় সৈন্যদের ফেরত পাঠানো শুরু করতে যাচ্ছে। তার আগেই ভারতীয় নৌবাহিনী ঘোষণাটি দিল।

মালদ্বীপে চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু গত বছরের নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।

এ প্রেক্ষিতে শনিবার ভারতীয় নৌ বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে ভারত সন্দেহগ্রস্ত। নতুন এই ঘাঁটি ওই এলাকায় ভারতের সক্রিয় নজরদারিকে জোরদার করবে।

এদিকে মইজ্জু মালদ্বীপে থাকা ভারতের ৮৯ সেনা সদস্যকে ফিরিয়ে নিতে ভারতকে বলেছে। আগামী ১০ মার্চ প্রথম দফায় এবং বাকি সৈন্যরা আগামী দুমাসের মধ্যে মালদ্বীপ ছেড়ে যাবে।
উল্লেখ্য, মালদ্বীপের ১৩০ কিলোমিটার উত্তরে ভারতের লাক্ষ্যাদ্বীপ অবস্থিত। মিনিকয় দ্বীপে ভারতের নতুন নৌঘাঁটিটি এর খুব কাছেই অবস্থিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office