শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মাশরুরা লাকী’র কবিতা ‘যুদ্ধের উৎসব’

  |   সোমবার, ১৮ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মাশরুরা লাকী’র কবিতা ‘যুদ্ধের উৎসব’

পরাধীনতার স্তব্ধতায়
চোখের ত্বকে ভেতরগামী অনিদ্রা
স্বপ্নে প্রায়ই দেখি-
ভৌতিক শহরে মুণ্ডুহীন মানুষের মিছিল
খুনের নেশা ধরে যায় জটিল ব্যধিতে
স্বপ্নে এবার কি দেখছি জানো?

লেখার জন্য চাউ কলম পেয়ে যাই
বইয়ের পাতার মত তুলতুলে বালিশের ওপর বিশালাকৃতির নারকীয় শিং
আরও দেখতে পাচ্ছি
প্রাসাদের মতো
গণকবর

তীক্ষ্ণ নখের আঁচড়ে ছিন্নভিন্ন আত্মা, ক্রন্দনরত
দামাল তরুণীরা ভয়ের সীমানা পেরিয়ে ছুঁয়ে দেয় আমাজন
নিজের কঙ্কালের সাথে মৃত্যু নিয়ে আলোচনা শেষ
দৃষ্টিতে এখন শুধু জ্বলছে আগুনের দামামা
নরক বৃক্ষে ঝুলে থাকা পাখি তাদের পরিচয়
তারপর-

বৃদ্ধের সমান অনাচারী দৈত্যের ছায়া তুমি
দৃষ্টিকোপে পুড়ছে
নিখিলবিশ্ব দূর আকাশে মধ্যবিত্তের পেটের চুল্লিতে হতাশ
পুঁজিপতির লেজে বাঁধা গরীবের রোদেলা দুপুর
শরীরে বসবাস করে ক্ষুধার্ত পাকস্থলী
চোখ খায়, হৃদপিণ্ড খায়, খায় আত্মাকে
বিক্ষোভ আর দুর্ভিক্ষে তলিয়ে যাচ্ছে স্বায়ত্তশাসিত অন্ধকার গুহা
ভৌগোলিক হৃদপিণ্ড রক্তে ভেসে যাচ্ছে
ক্ষমতা পিয়াসী তুমি, পায়ের নিচে লাশের পর্বত
ইনভাইট করেছো
যুদ্ধের উৎসবে আত্মঘাতী মৃত্যুতে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office