শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক
Advertise with us

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর

বিজ্ঞপ্তি   |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি সম্প্রতি কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি লি. এবং ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এই অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকের গ্রাহক, কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীলদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক সুবিধা দেয়া হবে।

মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইমতিয়াজ উদ্দিন আহমেদ এবং কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ এবং নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে ডায়াগনস্টিক টেস্ট, মলিকুলার টেস্ট, রেডিওলজি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, ওয়েলনেস ট্রিটমেন্ট এবং অন্যান্য চিকিৎসাসেবা।

অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন। এছাড়া কনকর্ড ডায়াগনস্টিকস অ্যান্ড মলিকুলার ল্যাব বিডি ও ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশের পক্ষে কনকর্ড হেলথকেয়ার গ্রুপ এবং নোয়াপাড়া গ্রুপের পরিচালক ফাইয়াজ ইবনে রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office