শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মিডল্যান্ড ব্যাংকের হোম লোন সুবিধা পাবেন ক্রেডেন্স হাউজিংয়ের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিডল্যান্ড ব্যাংকের হোম লোন সুবিধা পাবেন ক্রেডেন্স হাউজিংয়ের গ্রাহকরা

গ্রাহকদের জন্য সহজ ও আকর্ষণীয় হোম লোন সুবিধা দিতে ক্রেডেন্স হাউজিং লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

এই চুক্তির আওতায় ক্রেডেন্স হাউজিংয়ের গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংক থেকে প্রতিযোগিতামূলক শর্তে হোম লোন সুবিধা নিতে পারবেন, যা তাদের জন্য একটি সহজ ও গ্রাহকবান্ধব অর্থায়ন নিশ্চিত করবে।
মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ক্রেডেন্স হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

২০১৬ সালে প্রতিষ্ঠিত ক্রেডেন্স হাউজিং লিমিটেড আধুনিক স্থাপত্য নকশা ও উন্নত আবাসন সমাধানের মাধ্যমে নগরজীবনের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। ঢাকার ভবিষ্যৎ নগরায়ণে অবদান রাখার লক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রতিটি প্রকল্প শহরের একটি স্বতন্ত্র ও আইকনিক স্থাপনা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্রেডেন্স হাউজিং লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ মাহমুদ জোবায়ের, রেভিনিউ ও কাস্টমার অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার কণিকা কবির এবং হেড অব প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট রেজাউল করিম।

মিডল্যান্ড ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এসইভিপি ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ জাভেদ তারেক খান, ভিপি, রিটেইল কো-অর্ডিনেটর ও হেড অব পাবলিক রিলেশনস ডিভিশন মোহাম্মদ রাশাদুল আনোয়ার এবং এসএভিপি ও হেড অব ধানমন্ডি শাখা মোহাম্মদ তারিকুল হাসান।

এই অংশীদারত্বের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক দেশের আবাসন খাতকে সহায়তা প্রদান এবং গ্রাহকদের জন্য বাড়ির মালিকানা অর্জনকে আরও সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office