শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মিথিলার নতুন জীবনযুদ্ধ, চিকিৎসকের সাথে বিয়ে!

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দুই বাংলায় সমান জনপ্রিয়। এবার টলিউডের নতুন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন সৃজিতপত্নী।

‘মেঘলা’ শিরোনামের ছবিটি পরিচালনা করবেন অর্ণব মিদ্যা। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। শুটিং শেষে মুক্তির সময়ও চূড়ান্ত, মে মাসের শেষ সপ্তাহ।

ছবিটির প্রধান চরিত্র মিথিলার। ঠিক তিনি যেমনটি চেয়েছিলেন অভিনয়ের দ্বিতীয় জীবনে পা ফেলে; নারী মুক্তির গল্পে। সেই মাপে কাজও করেছেন। যদিও সেগুলোতে প্রধান চরিত্রগুলোর একটি ছিলেন, প্রধান নয়। এবার সেই লক্ষ্য অর্জন হতে চলেছে অভিনেত্রীর। একেবারে তাকে ঘিরেই পুরোটা গল্প, চরিত্রটিও তার প্রত্যাশার মাপ ছুঁয়েছে। মনে মনে তিনি যে চরিত্রটিকে খুঁজছিলেন পর্দার জন্য, সেই সত্যি- মিথিলা এবার পর্দায় উঠছে মেঘলার বেশে। কারণ, ব্যক্তিজীবনেও অভিনেত্রী এমনই এক যোদ্ধা।

‘মেঘলা’য় মিথিলার সাথে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখকে।

ছবিতে চরিত্রে মিথিলা (মেঘলা) অনাথ আশ্রমে বড় হয়। এরপর বিয়ে হয় চিকিৎসক আবিরের সাথে। মেঘলার গর্ভে তাদের প্রথম সন্তান আসে। সেই অবস্থায় দুজনে পাহাড়ে বেড়াতে যায়। সেখানে আবিরকে হারিয়ে ফেলে মেঘলা। ফিরে আসে শহরে। এরপর শুরু হয় মেঘলার নতুন জীবনযুদ্ধ। পেটে সন্তান নিয়ে খুঁজতে থাকে স্বামী আবিরকে।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, মেঘলা এক লড়াকু মেয়ের গল্প। এক সাধারণ মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা। আর এরকম একটি সিনেমা শুধু বিনোদন নয়, আমাদের সমাজের প্রতি চলচ্চিত্রের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে তার প্রতিফলন। মেঘলা একটি চ্যালেঞ্জিং চরিত্র যেকোনও অভিনেত্রীর জন্যে। আমি ভাগ্যবান যে এরকম একটি গল্পের অংশীদার হতে পেরেছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office