শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কালবৈশাখীর তান্ডবে মিনিটে লণ্ডভণ্ড ৩০০ ঘর

অনলাই ডেস্ক:   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নবাবগঞ্জ কালবৈশাখীর পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো

ইট-বালু দিয়ে তৈরি আধাপাকা ঘর সাবিনা বিবির। তিন সন্তানসহ স্বামী আব্দুর রহিম মণ্ডলকে নিয়ে বসবাস ওই ঘরে। ওই চার দেয়ালের মধ্যে বসে বুনেছিলেন অনেক স্বপ্ন। দেখতেন ভবিষ্যতে সুখে থাকার সহজ রাস্তা।

কিন্তু সেসবই শেষ চোখের পলকে। এখন সাবিনা বিবির ঠাঁই খোলা আকাশের নিচে। তিন সন্তানসহ সাবিনার স্বামী ভর্তি হাসপাতালে। তাদের মধ্যে এক ছেলের পা ভেঙে গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে এক মিনিটের কালবৈশাখী সাবিনার মতো ৩৫০ পরিবারের বসতঘর লণ্ডভণ্ড করে দিয়েছে। তাদের ঠাঁই এখন খোলা মাঠে। কালবৈশাখীতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

রাত সাড়ে ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে এ কালবৈশাখী হয়। এতে ৫০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছেন বলে জানান। কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবে সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মোস্তাফিজুর।

কালবৈশাখীর পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক। তিনি আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন বলে জানিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সায়েম সবুজ।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে কালবৈশাখী শুরু হয়। এতে কুশদহ ইউনিয়নের গিলা ঝুঁকি, ছাবেদগঞ্জ, মাহাতাবপাড়া, শাল্টিপাড়া, ঘোনাপাড়া গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। লণ্ডভণ্ড হয়ে গেছে তিন শতাধিক বসতঘর। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।

ক্ষতিগ্রস্ত সাবিনা বিবি  বলেন, ‘সন্ধ্যায় স্বামী তারাবি পড়ে বাসায় ফেরে। এ সময় হালকা বৃষ্টি হচ্ছিল। হঠাৎ এক মিনিটের ঝড়ে ঘরবাড়ি সব উড়ে গেল। এ সময় আমি এবং আমার এক ছেলে ঘরের দেয়ালের নিচে চাপা পড়ি। স্বামীসহ অন্যরাও আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি আছে। ’

বুধবার সকালে সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দেখা যায়, নিজেদের সহায়-সম্বল গোছাতে ব্যস্ত ক্ষতিগ্রস্তরা। অনেকেই ভেঙে যাওয়া ঘরের পাশে বাঁশ পুঁতে টিনের ছাপড়া তৈরি করছেন মাথা গুঁজতে। সবার মুখেই অসহায়ত্বের ছাপ।

ওই এলাকার সাবেদগঞ্জের সাইফুল ইসলাম বলেন, ‘গ্রামের লোকজন প্রায় ঘুমিয়ে পড়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। ঘরবাড়ির ইটের ও মাটির দেয়াল ঘুমন্ত গ্রামবাসীর ওপর ভেঙে পড়ে। ’

কুষ্টিয়াপাড়া এলাকার বৃদ্ধ আজগর আলী বলেন, ‘আমার জীবনে এমন ঝড় দেখিনি। মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে এলাকা তছনছ করে দিয়েছে। আমার এক নাতির হাত ভেঙে গেছে। আমাদের থাকার জায়গা নেই। ’

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোম বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের তালিকা মোতাবেক ঝড়ে ক্ষতিগ্রস্ত সাড়ে ৩০০ পরিবার হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের নির্দেশে আমরা প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল এবং এক হাজার টাকা প্রদানের কাজ শুরু করেছি। ’

স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে আমার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বাড়িতে খাবার সরবরাহ করা হচ্ছে। ’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office