শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মিয়ানমারে খনি ধসে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ১৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিয়ানমারে খনি ধসে ২৫ জনের মৃত্যু

সংগৃহীত ছবি

মিয়ানমারের একটি প্রত্যন্ত অঞ্চলে অনিয়ন্ত্রিত জেড খনিতে ভূমিধসে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা এসব লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার জরুরি বিভাগের কর্মীরা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

সাম্প্রতিক দিনগুলোতে মিয়ানমারে প্রবল বর্ষণে বন্যা দেখা দিয়েছে এবং দেশটির উত্তরাঞ্চলীয় কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রোববার ভূমিধসের ঘটনা ঘটেছে।

মিয়ানমারের জেড খনি একটি লাভজনক ব্যবসা হলেও অনিয়ন্ত্রিত এ শিল্প খাতে দুর্ঘটনায় বারবার শ্রমিকের মৃত্যু ঘটতে দেখা যাচ্ছে। ২০২০ সালে এক ভূমিধসের পর একই এলাকায় ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

মঙ্গলবার এক উদ্ধারকর্মী এএফপি’কে বলেন, ‘আমরা আজ মোট ২৫ জনের মৃতদেহ উদ্ধার করেছি।’

তিনি আরো বলেন, সেখানে ভূমিধসের ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে এবং তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মৃতদেহ খুঁজে পেতে উদ্ধারকর্মীদের মাটি খনন করতে হয়েছিল এবং কয়েকটি লাশ খনিতে জমে থাকা পানিতে ভাসছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office