শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

বিজ্ঞপ্তি   |   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

গ্রাহকদের দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা দিতে রাজধানীর মিরপুরের বড়বাগ এলাকায় নতুন এটিএম বুথ চালু করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। বুধবার (২৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বুথটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটিএম বুথটির উদ্বোধন করেন আইএফআইসি ব্যাংকের পরিচালক মুহাম্মদ মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ, স্থানীয় অতিথি, গ্রাহক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।নতুন বুথের মাধ্যমে মিরপুরের বড়বাগ ও আশপাশের এলাকার গ্রাহকরা টাকা উত্তোলন, আইএফআইসি ব্যাংক ও অন্যান্য ব্যাংকের হিসাব বা কার্ডে অর্থ স্থানান্তর, ব্যালেন্স দেখা, মিনি স্টেটমেন্ট সংগ্রহ, কার্ড সক্রিয়করণ ও পিন পরিবর্তনসহ বিভিন্ন এটিএম সেবা নিতে পারবেন।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী করতে দেশের বিভিন্ন এলাকায় ব্যাংকিং সেবা সম্প্রসারণ করা হচ্ছে।Banking

চলতি বছর দেশজুড়ে দেড় শতাধিক নতুন এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক। বর্তমানে সারাদেশে ১ হাজার ৪০০টির বেশি শাখা ও উপশাখা নিয়ে ব্যাংকটির বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্ক রয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office