শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মিলারের দায়িত্বশীল ইনিংসে স্বস্তির জয় দক্ষিণ আফ্রিকার

খেলা ডেস্ক   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিলারের দায়িত্বশীল ইনিংসে স্বস্তির জয় দক্ষিণ আফ্রিকার

সংগৃহীত ছবি

ব্যাটার ডেভিড মিলারের দায়িত্বশীল ইনিংসে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের শঙ্কা থেকে ঘুড়ে দাঁড়িয়ে স্বস্তির জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিশ^কাপের নবম আসরে ‘ডি’ গ্রুপের ম্যাচে গতরাতে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। ৫১ বলে অপরাজিত ৫৯ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন মিলার।

নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়েছিলো দক্ষিন আফ্রিকা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে প্রোটিয়ারা। ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ^কাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেলো নেদারল্যান্ডস।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার তিন পেসার মার্কো জানসেন, বার্টমান ও এনরিচ নর্টির তোপের মুখে পড়ে ৪৮ রানে ৬ উইকেট হারায় নেদারল্যান্ডস। শুরুর ধাক্কা সামলে উঠতে সপ্তম উইকেটে লড়াই করেছেন সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও লোগান ফন বিক। সপ্তম উইকেটে ৪৫ বলে ৫৪ রান তুলে দক্ষিণ আফ্রিকার রান ১শ পার করেন তারা।

এঙ্গেলব্রেশট ৪০ ও বিক ২৩ রানে আউট হলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রানের মামুলি সংগ্রহ পায় নেদারল্যান্ডস। ডাচ ইনিংসের শেষ ওভারে ৩ উইকেট নেন বার্টমান। ৪ ওভার বল করে ১১ রানে ৪ উইকেট নেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোন বোলারের এটি দ্বিতীয় সেরা বোলিং ফিগার।

১০৪ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতে মহাবিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে ১৬ রানে ৪ উইকেট হারায় তারা। যা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রান।

খাদের কিনারায় পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকাকে টেনে তুলতে হাল ধরেন ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার। তাতে সফল হন তারা। পঞ্চম উইকেটে ৭২ বলে ৬৫ রান যোগ করে দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে ফেরান স্টাবস ও মিলার।

১টি করে চার-ছক্কায় স্টাবস ৩৩ রানে ফিরলেও, কেশব মহারাজকে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিলার। ৩টি চার ও ৪টি ছক্কায় ৫১ বলে অনবদ্য ৫৯ রানের ইনিংস খেলেন ম্যাচ সেরা হন মিলার।

সংক্ষিপ্ত স্কোর :
নেদারল্যান্ডস : ১০৩/৯, ২০ ওভার (এঙ্গেলব্রেশট ৪০, বিক ২৩, বার্টমান ৪/১১)।
দক্ষিন আফ্রিকা : ১০৬/৬, ১৮.৫ ওভার (মিলার ৫৯*, স্টাবস ৩৩, কিংমা ২/১২)।
ফল : দক্ষিন আফ্রিকা ৪ উইকেটে জয়ী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office