শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মিয়ানমারের বিক্ষোভে সাংবাদিক ও শিক্ষকসহ গ্রেপ্তার ২৫

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত রয়েছে, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ এবং সাংবাদিক ও শিক্ষকসহ গ্রেপ্তার হয়েছেন ২৫ বিক্ষোভকারী। সামরিক শাসনকে অস্বীকার করে মঙ্গলবারও হাজার হাজার মানুষ ইয়াঙ্গুনের রাস্তায় জড়ো হয়। তারা বলছেন, সবার আগে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে মুক্তি দিতে হবে। -আল জাজিরা, এএফপি, গ্লোবাল টাইমস

মুক্তি দিতে হবে গ্রেপ্তারকৃত অন্য রাজনীতিবীদদেরও। মান্দালয়তে গ্রেপ্তার করা হয়েছে প্রায় ২৫ জনকে। এরমধ্যে আছেন সাংবাদিক, শিক্ষকসহ বিক্ষোভকারীরা। রাজধানী নেপিইদোতে পুলিশ কর্মকর্তারা বিক্ষোভ হটাতে গুলি ছোঁড়ার আগে জলকামান নিক্ষেপ করেন। ঐ অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আকাশে দুইবার সতর্কতা হিসেবে গুলি ছোঁড়া হয় এরপর রাবার বুলেট ছুঁড়ে পুলিশ। শহরটির একটি হাসপাতাল কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, সেখানে বেশ কিছু রাবার বুলেটে আহত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। এর আগে সোমবার দেশটির সেনাবাহিনী হুঁশিয়ারি দেয়, পাঁচ জনের বেশি জমায়েত হওয়া যাবে না এবং সমাবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এসব উপেক্ষা করে ৫ম দিনের মতো চলে আন্দোলন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office