শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুদ্রানীতি কমিটির সদস্য সাদিক আহমেদের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক অন্য সদস্যদের তার পদত্যাগের বিষয়টি জানায়। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সাদিক আহমেদের পদত্যাগের ফলে এদিন নির্ধারিত মুদ্রানীতি প্রণয়ন কমিটির একটি বৈঠক স্থগিত করা হয়েছে।

সাদিক আহমেদ বর্তমানে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

সাদিক আহমেদের পদত্যাগের পর বর্তমানে কমিটিতে রয়েছেন- কমিটির চেয়ারম্যান ও গভর্নর মো. মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।

সূত্র জানায়, উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতি সুদহার কমানোর বিষয়ে এ বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল। বর্তমানে ১০ শতাংশ থাকা নীতি সুদহার ০.২৫ থেকে ০.৫০ শতাংশ (বেসিস পয়েন্ট) পর্যন্ত কমানোর প্রস্তাব ছিল, যাতে ঋণের সুদহার কিছুটা কমে আসে। নতুন গভর্নর এ বিষয়ে ইতিবাচক মত দিলেও হঠাৎ করেই বৈঠকটি স্থগিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office