শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মুন্সীগঞ্জে ভোক্তা পর্যায়ে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে মাইকিং

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুন্সীগঞ্জে ভোক্তা পর্যায়ে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে মাইকিং

সংগৃহীত ছবি

ভোক্তা পর্যায়ে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৭ টাকা নির্ধারণ করে মাইকিং করেছে জেলা প্রশাসন ।

সংশ্লিষ্টরা জানিয়েছেন,বুধবার জেলার ৬৯ ইউনিয়ন ও ২টি পৌরসভায় একযোগে এই মাইকিং চলে। একই সাথে হিমাগারের স্টক নিয়েও মনিটরিং করা হচ্ছে। হিমাগার মালিকদের নিয়ে জেলা প্রশাসন বৈঠক করে খুচরা ও পাইকারি পর্যায়ে দামের সমন্বয় করেছে।

জেলাপ্রশাসন সূত্রে জানাগেছে,মুন্সীগঞ্জে এখনো ২ লাখ ৬ হাজার ৩৫৫মেট্রিক টন আলু মওজুদ রয়েছে। এর মধ্যে প্রায় ৭৭ হাজার মেট্রিক টন বীজ আলু আছে।

জেলা প্রশাসক আবুজাফর রিপন জানান, তিনদিনের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে। হিমাগারগুলোতে বুধবার ৫৬ হাজার বস্তা আলু বাজারজাত করা শুরু হয়েছে। পুরো বিষয়টিই কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

এরআগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে এতে আরও অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাসুদুল আলম।

এছাড়াও মতবিনিময় সভায় অংশ নেন রিভারভিউ হিমাগারের মালিক ও পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ স্থানীয় হিমাগার মালিক ও আলু ব্যবসায়ী।

এতে আরও উপস্থিত ছিলেন- জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম ও কৃষি বিপণন কর্মকর্তা এবিএম মিজানুল হক প্রমুখ।

সরকারের বেঁধে দেওয়া দামে খুচরা ও হিমাগার পর্যায়ে আলু বিক্রি নিশ্চিত করতে বাজার ও হিমাগারগুলোতে একযোগে তদারকি কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবুজাফর রিপন আরও জানান, আলু নিয়ে কোনরকম অসঙ্গতি সহ্য করা হবে না।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান জানান, সকাল থেকেই প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হয়। এছাড়া মনিটরিং টিম আলুর বাজার ও হিমাগার মনিটরিং করছে।

ইউনিয়ন পরিষদগুলোতে খোঁজ নিয়ে জানাযায়, মাইকিং চলছে হাট-বাজার এবং গ্রামে। আর জেলার সবকটি সচল হিমাগারেই আলু বাজারজাত নিয়ে চলছে কর্মব্যস্ততা।

সদর উপজেলার গুহেরকান্দি গ্রামের আরতদার শহীদুল্লাহ ব্যাপারী জানান, তার ৩২শ’ বস্তুা আলু মওজুদ ছিল।

এখনো হিমাগারে আছে ১৭শ’ বস্তা। তবে ডিসেম্বরের প্রথমেই নতুন আলু আসবে। তখন এই পুরনো আলু নিয়ে চ্যালেঞ্জ হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office