শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন ৯ কোটি মানুষ

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০১ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত।

কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। এক বছরের বেশি সময়েও কমেনি দাপট। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন বহু মানুষ। এর মধ্যেও সুখবর হচ্ছে¬– বিশ্বের ৯ কোটিরও বেশি করোনা আক্রান্ত মানুষ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। তারা নতুন করে বাঁচার স্বপ্ন বুনছেন।
কোভিড-১৯ মহামারিতে পৃথিবীর নতুন নতুন অঞ্চল আক্রান্ত হচ্ছে। কোথাও কোথাও করোনার নতুন ধরণ দেখা দিয়েছে। আবার কোনো কোনো দেশে দ্বিতীয় ও তৃতীয় ঢেউ দেখা দিয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সেরে ওঠাদের তথ্য সরবরাহ করা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার ৭৫৭ জন। অন্যদিকে মৃত্যু ২৫ লাখ ৪৩ হাজার ৩২০ জন। আর করোনা থেকে সেরে উঠেছেন ৯ কোটি ২ লাখ ৫১ হাজার ৮৯১ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৯২ লাখ ৫৫ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন পাঁচ লাখ ২৫ হাজার ৭৭৬ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ১১ লাখ ১২ হাজার ৫৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ১৯৫ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৫১ হাজার ২৫৯ জন। মৃত্যুতে দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৫৫ হাজার ১৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনার উৎপত্তি। গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office