শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেটলাইফের নতুন বীমায় একের মধ্যে সব সুরক্ষা

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ১৭ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

জীবনের বিভিন্ন স্তরে নানা প্রয়োজনে মানুষের আর্থিক প্রস্তুতির কথা বিবেচনা করে মেটলাইফ নিয়ে এলো মেটলাইফ ডিপোজিটরস প্রোটেকশন স্কিম (এমডিপিএস)। যেখানে একটি বীমা পলিসিতেই পাওয়া যাবে জীবন বীমাসহ দুর্ঘটনা, মারাত্মক অসুস্থতা, হাসপাতালে ভর্তি এবং শারীরিক অক্ষমতার ক্ষেত্রে অর্থনৈতিক সুরক্ষার নিশ্চয়তা।

শনিবার মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমডিপিএস অধিকতর সাশ্রয়ী একটি পলিসি। এখানে গ্রাহকরা তাদের সুবিধা মতো বিভিন্ন আর্থিক সুরক্ষা বেছে নিতে পারবেন। সঙ্গে থাকছে ট্যাক্স রিবেট পাওয়ার সুযোগ এবং মেয়াদ শেষে ম্যাচুরিটি ভ্যালু পাওয়ার সুবিধা। এ ছাড়া বিনামূল্যে পাওয়া যাবে ‘মেটলাইফ ৩৬০ হেলথ’ এর বিশেষ সেবা আর বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।

নতুন এ বীমা পলিসি চালুর বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী আলা আহমদ বলেন, ‘জীবনের বিভিন্ন প্রয়োজনে আর্থিক সুরক্ষার নিশ্চিত করতেই আমরা নতুন এ বীমা সেবা নিয়ে এসেছি। গ্রাহকরা নিজেদের এবং পরিবারের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে এমডিপিএসের বিস্তৃত সুবিধা বেছে নিতে পারবেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office