শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেহেদির রং গাঢ় করার ৩ উপায়

লাইফস্টাইল ডেক্স   |   রবিবার, ১৬ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেহেদির রং গাঢ় করার ৩ উপায়

সংগৃহীত ছবি

ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। আর ঈদসহ বিভিন্ন উৎসব এলেই ধুম পড়ে যায় মেহেদিতে হাত রাঙানোর। তবে অনেকেই কষ্ট করে দু’হাত ভরে মহেদি নিলেও গাঢ় রঙের অভাবে তা সৌন্দর্য হারায়। আবার অনেক সময় সারারাত হাতে মেহেদি রাখলেও গাঢ় রং হেয়লে না।

তাই যে কোনো অনুষ্ঠান বা উৎসবে মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তাহলেই পাবেন মেহেদির গাঢ় রং। জেনে নিন মেহেদির রং গাঢ় করার কৌশল-

১. মেহেদি হালকা শুকানোর পর গাঢ় রং পেতে ক্লোভ স্টিম নিতে পারেন। এজন্য একটি পাত্রে পানির সঙ্গে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিন। তারপর ওই ফুটন্ত পানির বাষ্প হাতে লাগালেই মেহেদির রং গাঢ় পাবেন।

২. মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর যখন মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘষে তুলে ফেলুন।

৩. সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থান। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে মেহেদির স্থান ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে।

এছাড়া চাইলে লেবু ও চিনির মিশ্রণও ব্যবহার করতে পারেন। তব অতিরিক্ত ব্যবহার করবেন না। অন্যদিকে সাবান পানি দিয়ে কখনো মেহেদি ধুয়ে ফেলবেন না। এমনকি মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা ওই স্থানে পানি লাগাবেন না।

আর মেহেদি ব্যবহারের আগে হাত-পা শেভ করবেন না। এমনকি ওয়াক্সিং করাও ঠিক নয়। এর ফলে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। তাই পরবর্তী সময়ে ওই ত্বকে মেহেদি ব্যবহার করলে গাঢ় রং পাওয়া যায় না। মেহেদি পরার ৩-৪ দিন আগে এসব কাজ সম্পন্ন করুন।

গাঢ় রং পেতে উৎসব বা অনুষ্ঠানের অন্তত ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন। একই সঙ্গে সর্বোচ্চ ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।

সূত্র: বলিউড শাদিস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office