শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মো. হুমায়ুন কবির-এর কবিতা ‘আসবে না সে’

  |   বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মো. হুমায়ুন কবির-এর কবিতা ‘আসবে না সে’

সামাজিক যোগাযোগ মাধ্যমে
কাব্যে কতো কথা বলে সে
সদা যোগাযোগ রাখে
বিমোহিত চৌকশ চাহনিতে
তবু আমায় বলেনি সে
আসবে সে এপারে
বিভক্তির কাঁটাতার পেড়িয়ে
অথচ বন্ধু-বান্ধব দলে
অনেকে বলে
এবার আসবে সে
বসন্তের শেষে।
এভাবেই বলেছিল যে
বসন্তের প্রথমে
অথচ আসেনি সে;
সেই বারও বলেনি আমারে
এই এবারও বলেনি সে;
তোমরা নিও দেখে
অবশেষে আসবে না সে।
তবুও যদি আসে
লাল শাড়ি পরে
হাতে চুড়ি দিয়ে
পায়ে আলতা মেখে
তা দেখে
হৃদয় পুলকিত হবে
কৃষ্ণচূড়া রঙ ছড়াবে
পদ্মায় ইলিশ ছুটাছুটি করবে
কোকিল কুহু কুহু গান শুনাবে
তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office