শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন: ড. ইউনূস

জাতীয় ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন: ড. ইউনূস

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারকাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে–কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এ কথাগুলো বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা। চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ রোববার ভোরে দেশে ফিরেছেন তিনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর তিন দিন পর শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

শেখ হাসিনার সরকার উৎখাতে যেসব ছাত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের কথা উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বিপ্লবের’ জন্য তরুণরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন। সরকারের নীতিনির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি।

ড. ইউনূস বলেন, এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় দাতা দেশ জাপানের সমর্থন চায় বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office