শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে সোনালী লাইফের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে “Career Guide Special Training” শীর্ষক একটি পেশাগত প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের ব্রাঞ্চ ম্যানেজারদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনা এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান। চিফ স্পিকার হিসেবে বক্তব্য দেন পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল এবং কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক অনুপম দাস ও এমদাদুল হক সাহিল এবং এজিএম মো. ওবায়দুর রহমান মন্ডল। এছাড়া খুলনা টেরিটরির ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সকাল ৯টায় শুরু হওয়া প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল।

উল্লেখ্য, সোনালী লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে খুলনা বিভাগের ১৫টি শাখা অফিসের মাধ্যমে ৬২ হাজারের অধিক বীমা গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে। ২০২৬ সালের মার্চ পর্যন্ত শুধুমাত্র খুলনা বিভাগ থেকেই প্রথম বর্ষ ও রিনিউয়াল মিলিয়ে প্রায় ১২ কোটি টাকা প্রিমিয়াম অর্জিত হয়েছে, যা ২০২৫ সালে ছিল মোট ৪৫ কোটির অধিক টাকা।

এ বিভাগ থেকেই ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ৫ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এছাড়া ২০২৫ সালে সর্বমোট ১৫ কোটির অধিক টাকা বীমা দাবি হিসেবে পরিশোধ করা হয়। শুধুমাত্র খুলনা বিভাগে ৭,০৯৯ জন মাঠকর্মী রয়েছেন। এর মধ্যে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ২৫৭ জন নতুন বীমাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিরবচ্ছিন্নভাবে গ্রাহকসেবা প্রদান করছেন।

এছাড়া বীমা দাবি পরিশোধের ক্ষেত্রে সোনালী লাইফ ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে—২০২৩ সালে ৪৫ কোটির অধিক, ২০২৪ সালে ১৫০ কোটির অধিক, ২০২৫ সালে ৪৩২ কোটির অধিক এবং ২০২৬ সালের মার্চ পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে কোম্পানি সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office