শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ১০ জনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের কিং সুপার মার্কেট নামে একটি নিত্যপণ্যের বাজারে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন।

এ সময় হামলাকারীকে নিবৃত করতে গিয়ে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় শহর বোল্ডারের পুলিশপ্রধান মেরিস হেরাল্ড এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কিং সুপার মার্কেটে বোল্ডারের এক পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন।

গুলিবিদ্ধ ওই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। মার্কেটের ওই গোলাগুলির ঘটনা প্রত্যক্ষদর্শীরা লাইভ ট্রিমিং করে ইউটিউবে ছেড়ে দেন।

তবে কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। সন্দেহভাজন ওই বন্দুকধারী পোশাক খুলে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। অনেক দূর থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।

কলোরাডোর গভর্নর জেয়ার্ড পোলিশ এক টুইটবার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, এই শোক এবং বিষাদের সময়ে হতাহতদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office