শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ২ হাজার মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এখন ফাইজার ও মডার্নার ডাবল ডোজের দুটি করোনার টিকা দেওয়া হচ্ছে। জনসনের তৈরি সিঙ্গেল ডোজের টিকা আগামী সপ্তাহ থেকেই দেওয়া শুরু হবে।

এতকিছুর পরও দেশটিতে এ মহামারির লাগাম টেনে ধরা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে এক হাজার ৯৮৯ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত এবং তৃতীয় ব্রাজিল।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছে এক হাজার ৭২৬ জন। রাশিয়ায় মারা গেছে ৪৪১ জন। করোনায় সম্প্রতি ব্রাজিলের অবস্থারও অবনতি ঘটেছে। দেশটিতে নতুন করে দৈনিক মৃত্যুর সংখ্যা বাড়ছে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুই লাখ ৫৭ হাজার ৫৬২ জন। করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি থেকেই ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে ব্রাজিল। চলতি বছরের শেষ নাগাদ পুরো দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office