শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

খেলা ডেস্ক   |   শনিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

সংগৃহীত ছবি

হংকংয়ে লিওনেল মেসি না খেলার কারনে এবার চায়না আগামী মাসে আর্জেন্টিনার সাথে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি বাতিল করেছে। এ কারনে মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশন (এএফএ)।

বিশ^ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২২ মার্চ ফিলডেলফিয়ায় এল সালভাদর ও চারদিন পর লস এ্যাঞ্জেলেসে নাইজেরিয়ার মুখোমুখি হবে। এএফএ তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে।

এর আগে চায়নার হাংজুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে আর্জেন্টিনার খেলার কথা ছিল। কিন্তু গত ৪ ফেব্রুয়ারি আর্জেন্টাইন অধিনায়ক মেসি ইনজুরির কারণে ইন্টার মিয়ামির হয়ে হংকংয়ে খেলতে না পারায় চায়না ম্যাচ দুটি বাতিল করেছে। হংকংয়ের মেসির না খেলার বিষয়টিকে চায়না রাজনৈতিক ভাবে খাটো হয়েছে বলে দাবী মনে করছে। যদিও মেসি নিজেই জানিয়েছেন শুধুই ইনজুরির কারনেই তিনি খেলতে পারেননি, এখানে অন্য কোন বিষয় জড়িত নয়।

আট বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি চাইনিজ সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ইন্টার মিয়ামির প্রাক-মৌসুম সফরে হংকং বাছাই একাদশের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে মেসির না খেলাটা কোনভাবেই মেনে নেয়নি সমর্থকরা।

ম্যাচটি দেখার জন্য প্রায় ৪০ হাজার টিকেট কিনেছিল দর্শকরা। এমনকি ৩৬ বছর বয়সী প্রিয় তারকাকে দেখতে এক হাজার হংকং ডলারের টিকেটও বিক্রি হয়েছিল। ম্যাচে মেসিকে দেখতে না পেয়ে সমর্থকরা ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো ও মালিক ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। আয়োজকদের কাছে তারা টিকেটের অর্থ ফেরতেরও দাবী জানায়।

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। ২০২১ সালে ব্রাজিলে সর্বশেষ শিরোপা জয়ী আর্জেন্টিনা এবারও শিরোপা অক্ষুন্ন রাখার মিশনে মাঠে নামবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office