শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

যুগের সঙ্গে তাল মিলিয়ে এসএসএফকে দক্ষ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১৫ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিনিয়ত প্রযুক্তির আধুনিকায়ন ও অপরাধের ধরন পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সব সময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সকে (এসএসএফ) প্রশিক্ষিত করার। সেজন্য দেশে-বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থার পাশাপাশি ভবিষ্যতে আরও সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি।

মঙ্গলবার স্পেশাল সিকিউরিটি ফোর্স-এসএসএফের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে (ভার্চুয়াল) তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এসএসএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করছি। তাতে জীবন গতিশীল হচ্ছে, কর্মক্ষেত্র বিস্তৃত হচ্ছে। আমাদের সুযোগ দিচ্ছে। একই সঙ্গে অপরাধীরাও সুযোগ পাচ্ছে, জঙ্গিরাও সুযোগ পাচ্ছে। একেক একেক সময় একেক ধরনের সন্ত্রাস-জঙ্গিবাদের উৎপত্তি আসে এবং সন্ত্রাস-জঙ্গিবাদের ধরনটাও পাল্টায়। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেমন আমরা আধুনিক জীবনমান উন্নত করতে পারি, আবার অপরাধীরাও যারা সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে জড়িত তারাও কিন্তু এই প্রযুক্তিই ব্যবহার করে নতুনভাবে অপরাধ করে। আমাদের সব সময় চেষ্টা ছিল এই আধুনিক জগতের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনী, তারাও সেভাবে প্রশিক্ষিত হবে এবং তাদের দক্ষতাও সব সময় বাড়বে। সে জন্য দেশে বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করা… একই সঙ্গে ভবিষ্যতে আরও সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি।

এসএসএফ-এর দক্ষতার প্রশংসা করে শেখ হাসিনা বলেন, শুধু আমাদের দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী নয়, বিদেশি অতিথিরা এলেও তাদের নিরাপত্তা দেওয়া কঠিন দায়িত্ব। তবে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যখনই যিনি এসেছেন আমাদের এসএসএফ সদস্যরা এতো চমৎকারভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন তাদের (বিদেশি অতিথি) প্রত্যেকেই প্রশংসা করেছেন। সবাই এসএসএফ সদস্যদের দক্ষতা ও আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনে এসএসএফের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে ১০০টি গৃহহীন পরিবারের জন্য ২ কোটি টাকা একটি ব্যাংক ড্রাফট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান।

মুজিববর্ষে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক হিসেবে এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান সম্পাদিত ‘মুজিব-বাঙালি-বাংলাদেশ’ নামে একটি ই-বুক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office