শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

যেসব লক্ষণ দেখলে বুঝবেন ডেঙ্গু হয়েছে

লাইফস্টাইল ডেক্স   |   রবিবার, ১৯ মে ২০২৪   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যেসব লক্ষণ দেখলে বুঝবেন ডেঙ্গু হয়েছে

সংগৃহীত ছবি

মশাবাহিত রোগ ডেঙ্গু। পরিষ্কার পানি জমে থাকলে সেখানে এই মশা জন্মায়। ডেঙ্গু মোটেও সাধারণ কোনো অসুখ নয়। প্রতি বছর এই রোগে আক্রান্ত হয়ে প্রাণহানির ঘটনা কম ঘটে না। ডেঙ্গু জ্বরকে প্রথমে বেশিরভাগ মানুষই সাধারণ জ্বর ভেবে ভুল করে থাকেন। কিন্তু এর লক্ষণ আগে থেকেই জানা থাকলে চিনতে পারা সহজ হয়।

প্রচণ্ড জ্বর

ডেঙ্গু জ্বরের শুরুতে হালকা জ্বর থাকলেও তা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর জ্বর ১০০ ডিগ্রির ওপরে উঠে যায়। সেইসঙ্গে ত্বকে ক্ষত তৈরি হতে পারে। রক্ত পড়তে পারে প্রস্রাব ও মলের সঙ্গে। এসব লক্ষণ দেখা দিলে সতর্ক হতে হবে। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

শরীরের ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ব্যথা হওয়াটা অস্বাভাবিক নয়। তবে খুব বেশি ব্যথা হলে সতর্ক হোন। কারণ বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো পেশী ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা হওয়া। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে মোটেও অবহেলা করবেন না।

পেট ব্যথা

জ্বরের পাশাপাশি পেটে ব্যথা হলে সতর্ক হোন। কারণ ডেঙ্গুজ্বর হলে পেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে। এই জ্বরে আক্রান্ত হলে তীব্র ব্যথা বা ক্র্যাম্প অনুভব হতে পারে। এই ব্যথা যে ডেঙ্গুর কারণে হচ্ছে তা অনেকে বুঝতে পারেন না। তাই জ্বরের সঙ্গে সঙ্গে পেট ব্যথা হলে একদমই অবহেলা করবেন না।

রক্তপাত

ডেঙ্গুজ্বর হলে রক্তপাত সবার ক্ষেত্রে দেখা নাও দিতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে শরীরে ছোট ছোট দাগ বা লালচে দাগ দেখাতে পারে। অনেক সময় ত্বক, নাক এমনকী মাড়ি থেকেও রক্তপাত হতে পারে। শরীরের কোনো অংশ থেকে অস্বাভাবিকভাবে রক্তপাত হতে শুরু করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

অনবরত মাথাব্যথা
যদি জ্বরের পাশাপাশি আপনার মাথাব্যথা চলতেই থাকে তবে একদমই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন। সঠিক পরীক্ষার মাধ্যমে তখন ডেঙ্গু নির্ণয় করা সহজ হবে। এছাড়া ডেঙ্গুজ্বরের অন্যতম লক্ষণ হলো চোখে ব্যথা। এসময় চোখের পেছনে অস্বস্তিকর ব্যথা হতে পারে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে দেরি করবেন না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office