শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

যৌথ মহড়ার জন্য দ.কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ২৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যৌথ মহড়ার জন্য দ.কোরিয়ায় পৌঁছেছে মার্কিন বিমানবাহী রণতরী

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে শনিবার যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। সিউলের নৌবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এই সপ্তাহে পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানাতে দক্ষিণ কোরিয়া সিউলে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করার একদিন পর এমন ঘোষণা ঘোষণা দেওয়া হলো। হামলা হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে চুক্তিটিতে।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট ২২ জুন সকালে বুসান নৌ ঘাঁটিতে পৌঁছেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, এটির আগমন ‘দক্ষিণ কোরিয়া ও মার্কিন জোটের শক্তিশালী সম্মিলিত প্রতিরক্ষা ভঙ্গি এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দেওয়ার জন্য তাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করে।’

পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন আসার প্রায় সাত মাস পর এই রণতরী সিউলে পৌঁছালো।

ইউএসএস থিওডোর রুজভেল্ট এই মাসে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে যৌথ মহড়ায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এদিকে পিয়ংইয়ং সব সময় এমন যৌথ সামরিক মহড়াকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানায়।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের যৌথ প্রশিক্ষণ মহড়া জোরদার করেছে এবং উত্তরকে আটকাতে এই অঞ্চলে কৌশলগত মার্কিন সামরিক সম্পদের দৃশ্যমানতা বাড়িয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office