শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘রবীন্দ্রনাথকে জানার মাধ্যমে শিশুরা মুক্তমনের মানুষ হয়ে গড়ে উঠবে’

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘রবীন্দ্রনাথকে জানার মাধ্যমে শিশুরা মুক্তমনের মানুষ হয়ে গড়ে উঠবে’

সংগৃহীত ছবি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, রবীন্দ্রনাথের কবিতা-গান বাঙালির আন্দোলন, সংগ্রাম ও সংকটে প্রেরণার উৎস। তিনি লেখনির মাধ্যমে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছেন। বিশ্বসাহিত্যের এক উজ্জ্বলতম নক্ষত্র এবং বাংলা ও বাঙালির অহংকার রবীন্দ্রনাথ। তিনি ছিলেন শ্রমিক, কৃষক, শিশু-কিশোর সবার আপনজন। শিশুদের জন্য রচনা করেছেন অসংখ্য কবিতা, ছড়া ও গান। শিশুদের রবীন্দ্রনাথকে জানার মাধ্যমে অসাম্প্রদায়িক ও মুক্তমনের মানুষ হিসেবে বড় হতে হবে।

সোমবার (৮ মে) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘হৃদয় আমার নাচেরে আজিকে’ শিরোনামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন।

প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ দেশের উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করেছেন। প্রজাদের উন্নয়নে গ্রামীণ অর্থনীতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কৃষিতে প্রযুক্তির ব্যবহার করেছিলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে শহরের সব নাগরিক সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছেন। দেশজুড়ে গ্রামকে অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, আমাদের রবীন্দ্রনাথকে জানতে হবে। রবীন্দ্র রচনাবলীর মর্মবাণী বুঝতে হবে। রবীন্দ্রনাথ আমাদের দেশকে ভালোবাসতে ও দেশের জন্য জীবন দিতে শেখায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব রওশন আরা বেগম ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তারসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আলোচনা পর্ব শেষে ছিল শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা রবীন্দ্রনাথের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office