শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে আরও ৪টি বাসে আগুন

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৯ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীতে আরও ৪টি বাসে আগুন

সংগৃহীত ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আজ ও আগামীকাল সোমবার বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর আহুত ৪৮ ঘণ্টার হরতালের আগের দিন রাতে রাজধানীতে আরও ৪’টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এছাড়া তারা আজ সকালে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

আজ সকাল সাড়ে ৮ টার দিকে রাজধানীর কাজী আলাউদ্দিন রোড ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে নাশকতাকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণে আগুন লেগে যায়। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৯টা (১৫ ঘণ্টা) পর্যন্ত দুর্বৃত্তরা রাজধানীতে ৪টি বাসে ও একটি সিএনজি চালিত বেবিটেক্সিতে অগ্নিসংযোগ করেছে। এতে আহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিস।

আজ ‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’ মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আজ সকালে সর্বশেষ তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালের সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। খবর পেয়ে পলাশী ব্যারাক থেকে ফায়ার স্টেশনের দু’টি ইউনিট রোববার রাত ১২টা ১ মিনিটে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। এতে কেউ হতাহত হয়নি।

তিনি জানান, এদিকে শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে মিরপুর কালশি রোডে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় নাশকতাকারীরা। খবর পেয়ে পল্লবী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে রাত ১২টা ১০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়।

এছাড়া একই দিন সন্ধ্যা রাত ৬টা ৫০ মিনিটে মিরপুরের কাফরুল বিহঙ্গ বাসে আগুন দেয় দুবৃর্ত্তরা। রাত ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় নাশকতাকারীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office