শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

রাজধানীর মানিকনগরে ৩টি বাসে আগুন

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজধানীর মানিকনগরে ৩টি বাসে আগুন

সংগৃহীত ছবি

রাজধানীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস পরিবহনের ৩টি বাসে একসাথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ৪টা ৪৮ মিনিটে দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের ৩টি বাসে আগুন দেয়। খবর পেয়ে ৫টা ২মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টিসহ মোট ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ করে।

তিনি আরও বলেন, তিনটি বাসের মধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office