শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

রান্নাঘর থেকে আন্দোলন চায় এবি পার্টি

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৭ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ভোজ্য তেল সয়াবিনের দাম লিটারে ৩৮ টাকা বাড়ায় জনগণকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে সরকার। ভোজ্য তেল সয়াবিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রান্নাঘর থেকেই আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

শনিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এবি পার্টির প্রতিবাদ সভায় এই আহ্বান জানায় দলের নেতারা।

দলটির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব আনোয়ার সাদাতের পরিচালনায় আরো বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, খাদ্য, পোশাক ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণকে কষ্ট দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি এবং পারবেও না। জনগণের বিরুদ্ধে আপনারা (সরকার) অবস্থান করবেন না। জনগণের কাতারে আপনাদেরও একদিন আসতে হবে।

বক্তারা আরও বলেন, যখন করোনা মহামারি অর্থনৈতিকভাবে মানুষকে পঙ্গু করে দিয়েছে। ঠিক সে সময় মানুষের মাথায় চাপ এসেছে খাদ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির। রান্নাঘরের কাছ থেকে আন্দোলনের সূচনা করতে হবে। জনবিচ্ছিন্ন এই সরকারকে বুঝিয়ে দিতে হবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কতটা ভয়াবহ হতে পারে।

তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশবাসীকে রাজপথে আসার আহ্বান জানায় নেতারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office