শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে

সংগৃহীত ছবি

মিশর, ফ্রান্স ও জর্ডানের নেতারা ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় হামলা হলে ইসরায়েলকে ‘বিপজ্জনক পরিণতি’ ভোগ করতে হবে। তারা গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে ‘অবিলম্বে’ হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন।

বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী পত্রিকায় এই্ তিন নেতার যৌথ বিবৃতি বেশ ফলাও করে ছাপা হয়েছে। তারা বলেছেন, ‘আমরা রাফায় অভিযানের বিরদ্ধে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়ে বলেছি রাফায় হামলার পরিণতি হবে বিপজ্জনক।

কারণ, ইতোমধ্যে ওই এলাকায় ফিলিস্তিনের বিভিন্ন এলাকার ১৫ লক্ষ বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে।’ তারা বলেছেন, এ ধরনের অভিযান ‘শুধুমাত্র আরও মৃত্যু ও দুর্ভোগ বয়ে আনবে’ এবং ‘আঞ্চলিক উত্তেজনাকে হুমকির দিকে ঠেলে দিবে।’

ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাফায় আক্রমণের জন্য আমরা দিন-ক্ষণ নির্ধারণ করেছি। নেতানিয়াহু’র এমন মন্তব্যের পর মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা রাফাহতে যে কোনও ধরনের হামলার বিরোধী। কারণ, সেখানে ১৫ লক্ষেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট পরামর্শ দিয়েছিলেন, জিম্মিদের বিষয়ে হামাসের সঙ্গে একটি চুক্তির জন্য এখনই সঠিক সময়। মিশরের রাজধানী কায়রোতে জিম্মি-বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীন তার মন্তব্য এসেছে।

সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসও আলোচনায় অংশ নিচ্ছেন। তার উপস্থিতি চুক্তির ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপকে ইঙ্গিত দেয়।

হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ইসরায়েলি প্রস্তাব হামাসের দাবি পূরণ করেনি তবে তারা বলেছে ইসরায়েলে প্রস্তাবটি পরীক্ষা করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office