শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়া থেকে ৫ লাখ টন গম আমদানির অনুমোদন

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ৩১ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

রাশিয়া থেকে পাঁচ লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জিটুজি ভিত্তিতে এসব গম আমদানি করা হবে। প্রতি কেজি গমের দাম পড়বে ৪০ টাকা ৮৫ পয়সা। মোট খরচ হবে ২ হাজার ৪২ কোটি ৫০ লাখ টাকা। রাশিয়াকে সরকার এই গমের মূল্য ডলারে পরিশোধ করবে।

বুধবার দুপুরে অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

একই সঙ্গে বৈঠকে ভারত ও ভিয়েতনাম থেকে চাল আমদানির অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রাথমিকভাবে ভারত থেকে ১ লাখ টন সেদ্ধ চাল আমদানি করা হবে। যার প্রতি কেজির মূল্য পড়বে ৪২ টাকা ১৩ পয়সা। আর ভিয়েতনাম থেকে দুই লাখ টন সেদ্ধ চাল আমদানি করা হবে। যার প্রতি কেজির মূল্য পড়বে ৪৯ টাকা ৪৯ পয়সা। এছাড়া ভিয়েতনাম থেকে ৩০ হাজার টন আতপ চালও আমদানি করবে সরকার। প্রতিকেজি আতপ চালের দাম পড়বে ৪৬ টাকা ৯৩ পয়সা।

সম্প্রতি সরকার ওএমএস ব্যবস্থায় চালের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে টিসিবির কার্ডধারী এক কোটি পরিবারকে প্রতিমাসে কমপক্ষে ১০ কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য সরকারকে বাড়তি চাল সরবরাহ করতে হবে, এই বাড়তি চাল সরকার বিদেশ থেকে সংগ্রহ করার চেষ্টা করছে।

বেশ কিছুদিন ধরে দেশের বাজারে চাল-আটার দাম বেড়েছে। সর্বশেষ জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সব ধরনের চালের দাম ৮ থেকে থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে কেজিতে। বাজারে চালের সরবরাহ বাড়াতে সরকার বেসরকারি খাতে ১০ লাখ টনের বেশি চাল আমদানির অনুমোদন দিয়ে রেখেছে। আমদানি পর্যায়ে শুল্ক কমানো হয়েছে।

এ ছাড়া বুধবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের টোল আদায়ের জন্য চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন লিমিটেডকে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হয়েছে। কোম্পানিটিকে ৯৮২ কোটি ৮২ লাখ টাকা দিতে হবে।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের ইএফডি মেশিন বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। রাজস্ব বোর্ড ঢাকার দুই সিটি করপোরেশন এবং চট্টগ্রামে তিন লাখ ইএফডি মেশিন বসানোর জন্য ভেন্ডর নিয়োগ করতে চায়।

সবমিলিয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office