শিরোনাম
গ্যাসসংকটে বন্ধ আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম

রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই: ইউক্রেনে যুদ্ধ করা ব্রিটিশ যুবক

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অ্যাইডেন অ্যাসলিন, ইউক্রেনের হয়ে যুদ্ধ করা ব্রিটিশ যুবক।

আজই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের কাছে মারিওপোলে ইউক্রেনের মেরিন ব্রিগেডের ১০২৬ সেনা আত্মসমর্পণ করেছে। অবশ্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের কাছে এ বিষয়ে কোনও তথ্য নেই।

তবে বন্দর নগরীটিতে ইউক্রেনের হয়ে যুদ্ধ করা এক বৃটিশ যোদ্ধা তার পরিবারকে জানিয়েছেন, তিনি রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছেন। এছাড়া তাদের সামনে আর কোন উপায় নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, অ্যাইডেন অ্যাসলিন যুক্তরাজ্যের নটিংহ্যামশায়ারের বাসিন্দা। ২০১৮ সালে তিনি ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে তিনি ইউক্রেন সেনাবাহিনীর মেরিন ইউনিটে সেনা হিসেবে কাজ করছেন। বর্তমানে তিনি মারিওপোলে আছেন।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারিওপোলে যুদ্ধরত অবস্থায় থাকা অ্যাসলিন তার মা অ্যাং উডকে জানিয়েছে যে তাদের সামনে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনও উপায় নেই।

অ্যাসলিনের মা অ্যাং উড বলেন, ‘সে আমাকে বলেছে তাদের কাছে লড়াই করার মতো আর কোনও অস্ত্র নেই।’ তিনি আরও বলেন, ‘আমি আমার সন্তানকে ভালোবাসি, সে আমার নায়ক। তারা তাকে যুদ্ধের জাহান্নামে ফেলে দিয়েছে।’

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office